রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

অপূর্ব পালের কুরআন অবমাননার প্রতিবাদে শাহপরানে ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদ ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র জমিয়ত বাংলাদেশ শাহপরান থানা শাখার উদ্যোগে সোমবার (৬ অক্টোবর) বিকেলে সিলেটের শিবগঞ্জ এলাকায় বিক্ষোভ মিছিল ও পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি শিবগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন শাহপরান থানা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ শাইখুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মীর আইনুল হক ও যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট জেলা উত্তর জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নূর আহমদ কাসেমী, মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সালিম কাসেমী, মাওলানা এহতেশামুল হক কাসেমী, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ, মহানগর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি প্রমুখ।

বক্তারা বলেন, “পবিত্র কুরআন অবমাননার ঘটনায় অভিযুক্ত অপূর্ব পালের বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দিতে হবে। সরকার যদি এ বিষয়ে ব্যর্থ হয়, তাহলে তৌহিদি জনতা কঠোর অবস্থান নিতে বাধ্য হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে শাহপরান থানা ও আশপাশের বিভিন্ন ইউনিট থেকে শতাধিক ছাত্র ও সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ