বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

সুদের টাকা না পেয়ে বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুমিল্লার চান্দিনায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় আলী আকবর (৭০) নামের এক বৃদ্ধকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।

সোমবার (৬ অক্টোবর) প্রায় আড়াই ঘণ্টা তাকে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। এ সময় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

বৃদ্ধ আলী আকবর তার ছেলের জন্য সুদের ওপর টাকা নিয়েছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। অন্যদিকে অভিযুক্ত বোরহান চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামের আবুল কালামের ছেলে।

স্থানীয় লোকজন এবং ভুক্তভোগীর ছেলে ইব্রাহীম জানান, আলী আকবর রসুলপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত- আজগর মিয়ার মেয়ের জামাই। তিনি শ্বশুর বাড়িতেই দীর্ঘদিন ধরে বসবাস করছেন। একই গ্রামের আবুল কালাম ও তার ছেলে বোরহান দীর্ঘদিন সুদের ব্যবসা করে আসছেন। আলী আকবর তার ছেলেকে বিদেশে পাঠাতে বোরহানের কাছ থেকে দুই বছর আগে ৭০ হাজার টাকা ঋণ নেন। বোরহান ওই ৭০ হাজারের পরিবর্তে সুদসহ ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করে টাকা পরিশোধের জন্য চাপ দেন। ওই টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় তাকে ধরে নিয়ে রসুলপুর গ্রামের মধ্যপাড়া রাস্তার পাশে মসজিদ সংলগ্ন একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে রেখে নির্যাতন করা হ

এদিকে ঘটনাটি অনেকেই মোবাইল ফোনে ধারণ করে সামাজিকযোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তেই সমালোচনার ঝড় উঠে। অনেকেই দোষীদের শাস্তির দাবি জানান।

এ বিষয়ে জানতে চেয়ে অভিযুক্ত বোরহানকে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি। এতে তার  বক্তব্য জানা যায়নি। 

চান্দিনা থানার ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, বিষয়টি আমার নজরে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: ইত্তেফাক

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ