বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

চবিতে কোরআন অবমাননার অভিনব প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কর্তৃক কোরআন অবমাননার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রতিবাদ জানানো হয়েছে। ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে কোরআন তেলাওয়াতের আয়োজন করে এর প্রতিবাদ জানানো হয়।

সোমবার (৬ অক্টোবর) বিকাল ৫টায় ‘চবিয়ান দ্বীনি পরিবার’ নামক একটি সংগঠনের উদ্যোগে এই তেলাওয়াতের আসর বসে।

সংগঠনটির প্রধান মো. আব্দুল্লাহর সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের এই মজলিসে প্রধান ক্বারী হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হিজবুল্লাহ মোহাম্মদ মুজাহিদ।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের শাখা সভাপতি মো. আব্দুর রহমান এবং বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের শাখা সভাপতি সাকিব মাহমুদ রূমী।

চবিয়ান দ্বীনি পরিবারের শূরা সদস্য মো. আব্দুর রহমান বলেন, ‘আল কুরআন আমাদের প্রাণের স্পন্দন। কুরআনের আলোয় আমরা হিদায়াতের পথ খুঁজে পাই। সেই কুরআনের অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। আমরা চাই, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আলোচিত কুরআন অবমাননাকারীর দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ