বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

নাটোরে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ৩ যাত্রীর, আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। সোমবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, দুপুরে পাবনাগামী একটি যাত্রীবাহী বাস বনপাড়া-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা অসাবধানতাবশত টার্ন নিতে গিয়ে বাসের নিচে পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং আহত দুইজনকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বনপাড়া হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর মোরশেদ আলম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ