রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

কুরআন অবমাননার প্রতিবাদে ছাত্র জমিয়ত গাজীপুর মহানগরের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রবিবার (০৫ অক্টোবর) গাজীপুর মহানগর কলেজ গেইটে কুরআন অবমাননাকারী অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মহানগর ছাত্র জমিয়তের সভাপতি শাহাদাত খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক সোলাইমানের যৌথ সঞ্চালনায়  উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, ছাত্র জমিয়ত বাংলাদেশ গাজীপুর মহানগরের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আবু সুফিয়ান মানসুর সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, কুরআন অবমাননা ঘটনায় অভিযুক্ত অপূর্ব পাল দেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দিতে হবে। সরকার যদি তার শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে তৌহিদি জনতা আইন নিজেদের হাতে তুলে নিতে বাধ্য হবে।

তাঁরা আরোও বলেন, ইতোমধ্যে আমরা লক্ষ্য করেছি নর্থ সাউথ ইউনিভার্সিটি, সরকার ও সুশীল সমাজ তাকে মানসিক রোগী বলে শাস্তি শিথিল চেষ্টা করছে। শতকরা ৯২% মানুষ তাদের দাবিকে প্রত্যাখান করেছে।

এছাড়াও উপস্থিত ছিলেন

মহানগরের  সহ সাধারণ সম্পাদক ফাহিম বিন মুস্তাফিজ, টঙ্গী পশ্চিম থানার সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম ,  মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান, ছাত্র জমিয়ত ৫৪ নং ওয়ার্ডের সভাপতি সাকিবুল ইসলাম টঙ্গী পূর্ব থানার ছাত্র নেতা সাদ আব্দুল্লাহ সহ প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ