পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় তারা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। হামদুল্লাহ রাইয়ানের বাবা মুফতি মোহাম্মাদুল্লাহ সাদেকি হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। জিডি নম্বর: ৩০। আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তার সন্ধান পাওয়ার জন্য চেষ্টা চলছে।
হামদুল্লাহ রাইয়ানের বাবা মুফতি মোহাম্মাদুল্লাহ সাদেকি বলেন, আমার ছেলে দিলুরোড মাদরাসার মেধাবী ছাত্র হামদুল্লাহ রাইয়ান। ২০২২ সাল থেকে কিছুটা মানসিক অসুস্থতায় ভুগছে। তাকে খুঁজে পেতে দেশবাসীর সহযোগিতা কামনা করছি। পরিবার জানায়, নিখোঁজ হওয়ার সময় তার কাছে কোনো মোবাইল ফোন বা ট্র্যাকিং ডিভাইস ছিল না, ফলে অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
নিখোঁজ হামদুল্লাহ রাইয়ানের সংক্ষিপ্ত বিবরণ দিতে গিয়ে তার বাবা জানান, হামদুল্লাহ রাইয়ান, তার বয়স ১৯ বছর। উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি। গায়ের রং উজ্জ্বল শ্যামলা। সে দিলুরোড মাদরাসার মিশকাত জামাতে পড়াশোনা করতো। পরনে ছিল খয়েরি রঙের পাঞ্জাবি ও পায়জামা।