বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

এক ভিসায় ঘোরা যাবে মধ্যপ্রাচ্যের ছয় দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

একটি ভিসা দিয়েই ছয়টি দেশ—বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ করা যাবে। শুনতে অবাগ লাগলেও সত্য। এবার গলফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) জোটভুক্ত দেশগুলো সম্মিলিতভাবে এমনি  একটি ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

চলতি বছরের শেষের দিকে  পরীক্ষামূলকভাবে  জিসিসি চালু করতে যাচ্ছে এই ভিসা। এমনটাই  জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের অর্থ ও পর্যটন মন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি।

তিনি জানান, এই ভিসার নাম দেওয়া হয়েছে ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’। একক ভিসা দেওয়ার পদক্ষেপের ফলে উপসাগরীয় দেশগুলোর মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে। একটি বৃহৎ আকারের পর্যটন গন্তব্য হিসেবে বিশ্ববাসীর কাছেও এই অঞ্চল আকর্ষণীয় হয়ে উঠবে। তবে কবে থেকে এই ভিসা প্রদান করা শুরু হবে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

প্রথমে পরীক্ষামূলকভাবে ভিসা প্রকল্প চালু হবে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অন্য অংশীদারদের সঙ্গে সমন্বয় করে কাজ করার পর পূর্ণাঙ্গভাবে এই ভিসা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জিসিসিভুক্ত দেশগুলোর পর্যটন মন্ত্রণালয়গুলোর আশা এই ভিসার ফলে হজযাত্রীর সংখ্যা বৃদ্ধি পাবে। এছাড়া ঘোরাঘুরি ও ব্যাবসায়িক কাজে ভ্রমণের হার বাড়বে।

এতে একদিকে যেমন কর্মসংস্থানের সৃষ্টি হবে তেমনি  জিডিপিতেও পর্যটন খাতের অবদান বাড়বে। 
গত বছর জিসিসিভুক্ত দেশগুলোর ৩৩ লাখ পর্যটক সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ করেন। সৌদি আরবে ১৯ লাখ পর্যটক, ওমানে ৭ লাখ ৭৭ হাজার, কুয়েতে তিন লাখ ৮১‌ হাজার, বাহরাইনে এক লাখ ২৩ হাজার এবং কাতারে ৯৩ হাজার পর্যটক ভ্রমণ করেন।
 সূত্র : দি ইকোনমিক টাইমস

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ