মঙ্গলবার, ০২ জুন ২০২৬ ।। ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রবাসীদের জন্য সুখবর, মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন আদালতে রামিসার বাবা, জবানবন্দিতে লোমহর্ষক বর্ণনা দিলেন তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সি‌ন্ডিকেটমুক্ত করতে না-পারলে পদ ছেড়ে দেবেন মন্ত্রী আদালতে জবানবন্দি দিলেন রামিসার মা পারভিন আক্তার চীনে বিশেষ প্রশিক্ষণে গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ কর্মকর্তা ফোনকলে নেতানিয়াহুকে ‘পাগল-নিমকহারাম’ বলে গালাগাল ট্রাম্পের হিজবুল্লাহ হামলা না থামালে বৈরুতে আঘাত হানার হুমকি নেতানিয়াহুর রামিসা হত্যাকাণ্ডে নতুন নাম, কে এই ডলার? গাজা-লেবাননে হামলা অব্যাহত থাকলে বাব আল-মান্দাবও বন্ধ করবে ইরান ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্ম সচিব, পরিত্যক্ত ঘর থেকে মায়ের পচাগলা লাশ উদ্ধার

কোরআন অবমাননার অভিযোগে নর্থ সাউথের শিক্ষার্থীকে গণপিটুনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। পরে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।

শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, শনিবার সকালে ক্যাম্পাসের ভেতরে ওই শিক্ষার্থী ইসলাম ধর্ম ও পবিত্র কোরআন শরীফ সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এতে সহপাঠীরা তীব্র প্রতিবাদ জানালে প্রশাসন তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের করে দেয়।

তবে ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, শিক্ষার্থী নিজেও তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননার ভিডিও আপলোড করেছিলেন। এর পরপরই তাকে গ্রেফতারের দাবিতে শিক্ষার্থী ও স্থানীয়রা বিক্ষোভ শুরু করে।

দিবাগত রাত ১টার দিকে বিক্ষুব্ধ জনতা বসুন্ধরা আবাসিক এলাকার অভিযুক্তের বাসার সামনে জড়ো হয়। একপর্যায়ে পুলিশ তাকে আটক করতে গেলে বিক্ষুব্ধরা মারধর শুরু করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহত অবস্থায় শিক্ষার্থীটিকে হাসপাতালে নেয়।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, “আমরা খবর পেয়ে অভিযুক্তকে আটক করতে গেলে ছাত্র-জনতা আমাদের ওপরও ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ