বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ১ অক্টোবর থেকে ৩০ অক্টোবরকে দাওয়াতি মাস ঘোষণা করেছে।
বুধবার (১ অক্টোবর) বিকাল চারটায় রাজধানীর পুরানা পল্টনে আল্লামা খতীবে আজম রহ. মিলনায়তনে সংগঠনের আমির মাওলানা সরওয়ার কামাল আজিজি দাওয়াতি মাসের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, সংগঠন সচিব মাওলানা আবু তাহের খান, দফতর সচিব মুফতী দ্বীনে আলম হারুনী, প্রচার ও প্রকাশনা সচিব মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খান, পল্টন জোনের আমির মাওলানা এহতেশামুল হক সাখী, তেজগাঁও জোনের আমির মাওলানা আশরাফুল আলম, কেন্দ্রীয় সদস্য মাওলানা আতিকুর রহমান সিদ্দিকী, তেজগাঁও জোনের সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম, মাওলানা সালাহউদ্দিন ও মাওলানা আমিনুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে আমিরে নেজামে আল্লামা সরওয়ার কামাল আজিজি বলেন, বিশ্ব মানবতার মুক্তির শ্বাশত পয়গাম একমাত্র ইসলামের যথার্থ অনুকরণেই নিহিত। মানবরচিত সকল মতবাদ ভ্রান্ত, বিপর্যস্ত। গোটা