বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’ 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে কক্সবাজারের রামুতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে মঙ্গলবার, (২০ মে) সকাল ১০ টায় রামু বাইপাস খালেকুজ্জামান চত্বরে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলার অর্ধ শতাধিক সংগঠন অংশগ্রহন করে। মানববন্ধন শেষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে রামু উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 

রামুতে স্মরণকালের বৃহৎ এ মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন,  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দেশের একটি গুরুত্বপূর্ণ সড়ক। কক্সবাজার পর্যটননির্ভর শহর হওয়ায় এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। অথচ সরু মহাসড়কের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, তৈরি হচ্ছে যানজট। তাই জনদুর্ভোগ লাঘব এবং  নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যোগাযোগ ব্যবস্থার স্বার্থে এই মহাসড়ককে ৬ লেনে উন্নীত করা এখন সময়ের দাবি।

রামু সম্মিলিত নাগরিক পরিষদের আহবায়ক মাস্টার মোহাম্মদ আলমের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা  উপদেষ্টা ও জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম আল্লামা হাফেজ আব্দুল হক, কক্সবাজার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুল আলম, মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, রামু ওলামা পরিষদের সভাপতি মাওলানা মোহছেন শরীফ, জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রযাত্রার চেয়ারম্যান নীলিমা আক্তার চৌধুরী, মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ রফিক, রাজারকুল মাছুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন আনসারী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি রামু উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, রামু পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মুজিবুল হক, সুশাসনের জন্য নাগরিক সুজন রামু শাখার সহ সভাপতি হোসনে আরা বেগম, বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ছৈয়দ করিম, অবসরপ্রাপ্ত শিক্ষক মৌলানা বখতেয়ার আহমদ, রামু প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) এম আবদুল্লাহ আল মামুন প্রমূখ।

রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে সমাপনী বক্তব্য রাখেন, অনুষ্ঠানের আয়োজক সম্মিলিত নাগরিক পরিষদের সদস্য ও প্রজন্ম’৯৫ এর সাধারণ সম্পাদক রেজাউল আমিন মোর্শেদ। 

মানববন্ধন ও সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে আরও অংশগ্রহণ করেন, রামু সরকারী কলেজ শিক্ষার্থীবৃন্দ, রামু মন্ডলপাড়া সমিতি, খিজারীয়ান ৯৮, এসএসসি ৯৯ ব্যাচ, জাগ্রত-৯৬, কক্সিয়ান এক্সপ্রেস, সম্প্রীতি পরিষদ, রামু ফকিরা বাজার ব্যবসায়ি বহুমুখি সমবায় সমিতি লি., সিএনজি অটোরিক্সা চালক-শ্রমিক সমবায় সমিতি, লম্বরীপাড়া আলোর দিশারী যুব পরিষদসহ উপজেলার ৫০ টি সংগঠনের নেতৃবৃন্দ ব্যানার সহকারে অংশ নেয়। এরমধ্যে রামু সরকারি কলেজের শত শত সাধারণ শিক্ষার্থী তীব্র দাবদাহ উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে এ মানববন্ধনে অংশ নেয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ