রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

সিলেটে জমকালো আয়োজনে সৃজনঘর মিটআপ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সিলেটের মননশীল তরুণদের সংগঠন শীলিত সৃজনের ছায়ানীড় সৃজনঘরের পাঁচ প্যানেলের অংশগ্রহণে 'সৃজনঘর মিটআপ-২০২৫' অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকাল ১০ টায় সিলেট প্যারাডাইস ইন নাইওরপুলে সৃজনঘর সভাপতি হামমাদ রাগিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইবাদ বিন সিদ্দিক ও যুগ্ম সম্পাদক হাম্মাদ তাহমীমের সঞ্চালনায় কুরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের সহযোগী সদস্য মোহাম্মদ আলী শরীফ এবং সংগীত পরিবেশন করেন আহমদ উসমান। 

সৃজনঘর সভাপতি হামমাদ রাগিবের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এ আয়োজনে নসিহত ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সৃজনঘর উপদেষ্টা মাওলানা মুসলেহ উদ্দিন আহমদ গহরপুরী, মাওলানা শাহ মমশাদ আহমদ, মুফতি জিয়াউর রহমান, পৃষ্ঠপোষক মাহফুজুল ইসলাম, মাওলানা এনামুল হক, মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া, অ্যাডভোকেট ফুরাহিম হুসাইন। স্থায়ী কমিটির সদস্য মাওলানা আহমদ কবীর খলীল ও মাওলানা ইনাম বিন সিদ্দিক।

নতুন সহযোগী সদস্যদের মধ্যে অনুভূতি পেশ করেন ওয়ালী রহমান, বশির ফয়ছল, বুরহান উদ্দিন, যায়েদ রহমান প্রমূখ। আয়োজিত এ আয়োজনে সৃজনঘরে যুক্ত হওয়া সিলেটের একঝাঁক মেধাবী তরুণ সহযোগী সদস্য ও অতিথিদের ফুল দিয়ে বরণ করেন দায়িত্বশীলরা। 

অনুষ্ঠানে ২০২৫-২৬ সেশনের পরিকল্পনা, প্রতিবেদন পেশ করেন সৃজনঘর সাধারণ সম্পাদক ইবাদ বিন সিদ্দিক ও যুগ্ম সম্পাদক হাম্মাদ তাহমীম। এ সময় এক দশকের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, অর্থ সম্পাদক মুহিবুর রহমান রাফে, সাহিত্য সম্পাদক মামুন আবদুল্লাহ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শেখ এনাম, প্রচার সম্পাদক মুস্তাকিম আল মুনতাজ, সমাজকল্যাণ সম্পাদক সাকলাইন শাফি, অফিস সম্পাদক লাবিব শাহেল, নির্বাহী সদস্য নূহ বিন হোসাইন, হিফজুর রহমান হাম্মাদ, আবদুস সামাদ, সাজিদুর রহমান, জাহাঙ্গীর রায়হান, আবু সুফিয়ান নাসিম, লাবীব হুমায়দী  প্রমুখ।

মুস্তাকিম আল মুনতাজ (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ