রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

কক্সবাজারে আল্লামা নদভী রহ. স্মরণে সেমিনার ২৪ মে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্ববরেণ্য আরবী সাহিত্যিক, চট্টগ্রাম জামিয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা সুলতান যওক নদভী রহ. এর জীবন, অবদান ও চিন্তাধারা নিয়ে কক্সবাজারে সেমিনারের আয়োজন করেছে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদ।

সম্প্রতি সংগঠনের এক নীতিনির্ধারণী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মাওলানা নুরুল হক চকোরী। সভায় নেতৃবৃন্দ বলেন, আল্লামা সুলতান যওক নদভী রহ. ছিলেন একজন দূরদর্শী রাহবার, ইসলামী শিক্ষা ও সাহিত্য আন্দোলনের একজন ঐতিহাসিক কিংবদন্তি। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব, আন্তর্জাতিক ইসলামী সাহিত্য সংস্থা বাংলাদেশ ব্যুরোর চেয়ারম্যান, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস-এর সভাপতি সহ বহু জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সভায় আরও জানানো হয়, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবেও তাঁর প্রজ্ঞাপূর্ণ দিকনির্দেশনা ও অভিভাবকত্ব স্থানীয় সাহিত্য-সংস্কৃতির অগ্রযাত্রায় অমূল্য ভূমিকা রেখেছে।

পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাওলানা কাজী মোহাম্মদ এরশাদুল্লাহ। এছাড়াও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ হাসান, সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক হাফেজ সাইফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাওলানা হাফেজ শওকত আলী এবং নির্বাহী সদস্য মাওলানা জসিম উদ্দিন প্রমুখ।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৪ মে (শনিবার) কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদস্থ ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে এই সেমিনার অনুষ্ঠিত হবে। এতে দেশের খ্যাতিমান ইসলামিক স্কলার, ওলামা-মশায়েখ, শিক্ষাবিদ, সাহিত্যিক ও সাংবাদিকগণ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ