রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

নাটোরে বিএনপি অফিসে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার ১


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নাটোরে বিএনপি অফিসে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ গ্রেপ্তার ১
নাটোরের সিংড়ায় বিএনপির একটি অফিসে সেনাবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আলহাজ্ব কুদ্দুস আকন্দ (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করা‌ হয়েছে। তবে জেলা বিএনপি নেতাদের দাবি, অফিসটি অনুমোদনবিহীন ব্যক্তিগত অফিস।

রোববার (১১ মে) দিবাগত রাতে সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে এ ঘটনা ঘটে। আটককৃত আলহাজ্ব আব্দুল কুদ্দুস আকন্দ (৫৫) বামিহাল গ্রামের মৃত খোকা আনন্দের ছেলে।

জানা যায়, আব্দুল কুদ্দুস নিজেকে ইউনিয়ন বিএনপির মৎস্যজীবী দলের সভাপতি দাবি করলেও ৫ আগস্টের আগে বিএনপির কোনো মিছিল, মিটিংয়ে তিনি অংশগ্রহণ করেননি। ৫ আগস্টের পরে উপজেলার বামিহাল বাজারে তার নিজ বাসার নিচ তলায় বিএনপির পার্টি অফিস স্থাপন করে ব্যাপক ভূমি দখল, চাঁদাবাজি করে আসছিল।

এ বিষয়ে জানতে চাইলে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম আনু ঢাকা পোস্টকে বলেন, এটা দলীয় অনুমোদিত কোন পার্টি অফিস নয় ওইটা কুদ্দুস সাহেবের ব্যক্তিগত অফিস। দল ব্যক্তিগত অপকর্মের দায় কখনোই নেবে না। আমাদের নেতা তারেক রহমান বলেছে সব ধরনের খারাপ কাজ থেকে দলকে দূরে রাখতে হবে।

এ বিষয়ে সিংড়া থানা পুলিশের ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনী একজনকে আটক করে পুলিশের সোপর্দ করেছে। এ বিষয়ে গত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ