রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

যুব জমিয়ত বিয়ানীবাজার উপজেলার মাসিক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুব জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলার মে মাসের মাসিক সাধারণ ও দায়িত্বশীল সভা শুক্রবার (৯ মে) বিকাল ৪টায় বিয়ানীবাজারের এক অভিজাত পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

যুব জমিয়ত সভাপতি মাওলানা তোফায়েল আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমদের সঞ্চালনায় শুরুতে কুরআন শরীফ তিলাওয়াত করেন সদস্য হাফিজ আব্দুল কাইয়ুম।

সভায় সাংগঠনিক কাজ জোরদার করতে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয় যা উপজেলাব্যাপী বাস্তবায়িত হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুব জমিয়ত বিয়ানীবাজার উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মঞ্জুরুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ওবায়দুল্লাহ খান, মাওলানা আতিকুর রহমান, অর্থ সম্পাদক মাওলানা রেজওয়ান আহমদ আমানী, সহ-প্রচার সম্পাদক মাওলানা রেজওয়ান আহমদ রেজা, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ত্রাণ ও দুর্যোগ কল্যাণ বিষয়ক সম্পাদক তাহিদ আহমদ ফয়সল, সদস্য মাওলানা নাসির উদ্দিন, মাওলানা কামাল ইসলাম প্রমুখ।

সভাশেষে বিয়ানীবাজারের পৌর শহরে ফিলিস্তিনে গণহত্যা পরিচালনাকারী ইসরাইলের পণ্য বয়কটের স্টিকার ও লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করা হয়। ইসরাইল মুসলিম বেষ্টিত দেশ ফিলিস্তিনে পৃথিবীর ঘৃণিত গণহত্যা চালাচ্ছে প্রতিনিয়ত তাই এদের কোনোভাবে সাপোর্ট করার পক্ষে যুব জমিয়ত নয়। তাই বিয়ানীবাজারবাসীসহ দেশবাসীর কাছে যুব জমিয়ত বিয়ানীবাজার উপজেলা আহ্বান জানাচ্ছে ইসরাইলকে সাপোর্ট করা থেকে বিরত থাকুন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ