রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

ইমামকে মারধরের প্রতিবাদে মানববন্ধন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নড়াইল শহর সংলগ্ন সীমাখালী বায়তুল্লাহ জামে মসজিদের ইমাম হাফেজ শফিকুল ইসলাম সুজ্জলকে মারধরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ মে) সকাল ৯টার দিকে জাতীয় ইমাম সমিতি সদর উপজেলা শাখার আয়োজনে ওই মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য দেন সীমাখালী বায়তুল্লাহ জামে মসজিদের খতিব মুফতি হেদায়েত হোসেন, নবগঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমিনুর রহমান, উজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, কামরুল ইসলাম সরদারসহ অনেকে।
 
বক্তারা বলেন, জায়নামাজ বিছানাকে কেন্দ্র করে গত শনিবার (১০ মে) আসর নামাজ পড়ার আগে সীমাখালী বায়তুল্লাহ জামে মসজিদের ইমাম হাফেজ শফিকুল ইসলাম সুজ্জলকে ওই এলাকার বাদশা সরদার গালিগালাজসহ কিল-ঘুষি মারেন। মুসল্লিরা বাধা দিলে তাদেরকেও হাতের কবজি কেটে নেওয়ার হুমকি দেওয়া হয়। এছাড়া বাদশা সরদার মসজিদের বাইরে এসে রামদা নিয়ে অপেক্ষা করতে থাকে ইমামকে মারার জন্য। এ ঘটনায় বাদশা সরদারের যথাযথ শাস্তি দাবি করেন সবাই।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন - মসজিদ কমিটির সভাপতি পলাশ সরদার, এলাকাবাসীর পক্ষে শামীম সরদার, সবুজ সরদার, মহব্বত হোসেন, মনিরুল সরদার, দুলাল সরদার, অমিত হাসান সরদার, সরোয়ার শেখ, হিরু গাজী, পুরাতন ফেরিঘাট জামে মসজিদের ইমাম আবুল কালাম আজাদ, বোড়াবাদুরিয়া মসজিদের ইমাম আব্দুল আলিম, মালিবাগ মসজিদের ইমাম আল আমিন, নাজমুল অহিদ, শরিফুল ইসলাম, ইরফানুল বারী উজ্জ্বল, মশিয়ার রহমান, মিজান মোল্যাসহ মুসল্লিরা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ