বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

মৌলভীবাজারে মাদরাসা শিক্ষকের ওপর হামলা, গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মৌলভীবাজারের কুলাউড়ায় অতর্কিত হামলার শিকার হয়েছেন মাদরাসা শিক্ষক মোহাম্মদ আহসান উদ্দিন। এ সময় ওই শিক্ষককে লাঞ্ছিত করেন আব্দুর নুর নামের এক যুবক।

মঙ্গলবার (৬ মে) বিকেলে উপজেলার কর্মধা ইউনিয়নের পশ্চিম হাসিমপুর গ্রামে ঘটনাটি ঘটে।

আহসান উদ্দিন ওই ইউনিয়নের বাবনিয়া হাসিমপুর নিজামিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক। এ ঘটনায় ভুক্তভোগী রাতে তিনি থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে তিনি মোটরসাইকেলযোগে মাদরাসায় যাচ্ছিলেন মোহাম্মদ আহসান উদ্দিন। পথিমধ্যে পশ্চিম হাসিমপুর এলাকায় পৌঁছামাত্র আব্দুর নূর নামে পূর্বপরিকল্পিতভাবে তার মোটরসাইকেল আটক করে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর এবং মোটরসাইকেল ভাঙচুর করে।

পরে হামলার বিষয়টি এলাকায় জানাজানি হলে মাদরাসার শিক্ষার্থী ও এলাকার সাধারণ জনতা হামলাকারী আব্দুর নূরকে আটক করে বিক্ষোভ করেন। 

খবর পেয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবেশ শান্ত করে এবং হামলাকারী নূরকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি মো. গোলাম আপসার বলেন, গ্রেপ্তার নূর থানা হেফাজতে রয়েছেন। আদালতের মাধ্যমে আগামীকাল তাকে কারাগারে প্রেরণ করা হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ