রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

এমপিও সুবিধা পাচ্ছেন স্বতন্ত্র ১৫১৯ ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চার দশক পর দেশের এক হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি এসব মাদরাসার হালনাগাদ তথ্য চেয়ে মাঠ প্রশাসনকে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। আগামী ১৫ মের মধ্যে তথ্য পাঠাতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, চলতি বছরের শুরু থেকেই স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা তাদের এমপিওভুক্তির দাবিতে আন্দোলনে ছিলেন। তাদের দাবির মুখেই সরকার প্রথমবারের মতো নিবন্ধিত এসব মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জন্য এমপিও সুবিধা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এমপিও প্রদানের জন্য ১৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে। অর্থ ছাড়ের পরই সরকারি অংশের বেতন পাবেন শিক্ষকরা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ