বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ দুই দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মুস্তাকিম আল মুনতাজ 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইসলাম বিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিল, মাওলানা রইস উদ্দিন হত্যার সুষ্ঠু বিচারের দাবি এবং ভারতে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ মে) বিকেল সাড়ে ৫টায় শ্রীমঙ্গল চৌমুহনী চত্তরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি নাঈম হাসান এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশন’র সভাপতি এম এ রহিম নোমানী, খেলাফত যুব মজলিসের মৌলভীবাজার জেলার সহসভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোজাহিদুল ইসলাম, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা সাধারণ সম্পাদক মো. সায়েল আহমেদ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করতে হবে, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করলে সেটা যেকোনো মূল্যে প্রতিহত করা হবে এবং যারা কমিশনে আছেন তাদের বিচারের আওতায় আনারও দাবি করেন তারা। পাশাপাশি ভারতে মুসলিমদের কোন নিরাপত্তা নেই, গুজরাট থেকে দিল্লি, আসাম থেকে উত্তর প্রদেশ- সর্বত্র মুসলিম নিধনের উৎসবে মেতেছে উগ্র হিন্দুত্ববাদীরা, এসব বন্ধ না করলে তার পরিণতি হবে ভয়াবহ।

বক্তরা আরো বলেন, মাওলানা রইস উদ্দিনকে হত্যা একটি নজিরবিহীন নিপীড়ন, এটি শুধুমাত্র একজন ইমামের ওপর নির্মম সহিংসতা নয়, বরং একজন নাগরিকের মৌলিক মানবাধিকার হরণের জ্বলন্ত উদাহরণ। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করুন।

 মৌলভীবাজার জেলা প্রতিনিধি

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ