রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে জাতীয় ওলামা পরিষদের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটি গঠন শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে: ধর্মমন্ত্রী ‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা

সুলতান যওক নদভীর মৃত্যুতে হেফাজত আমিরের শোক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দেশের আরবি ভাষা ও সাহিত্যের কিংবদন্তি, শীর্ষ আলেম, চট্টগ্রাম দারুল মা-আরিফ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আমিরে হেফাজত বলেন, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত ১টার দিকে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে বিদায় নেন আল্লামা সুলতান যওক নদভী।

তিনি বলেন, আল্লামা সুলতান যওক নদভী হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি, জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক এবং বিশ্ব মুসলিম লিগের বাংলাদেশ শাখার প্রধান। আরবি ভাষায় দক্ষতা ও সাহিত্যে অবদানের জন্যে দেশে-বিদেশে তার ব্যাপক পরিচিতি রয়েছে।

এ ছাড়া তিনি ছিলেন একাধারে একজন খ্যাতনামা মুহাদ্দিস, আদিব, আরবি, উর্দু ও ফারসি তিন ভাষার কবি,মুহাক্কিক আলেম, আধ্যাত্মিক মুরুব্বি, হাজারো আলেম ওলামার উস্তাদ, আপামর তাওহীদি জনতার দ্বীনি রাহবার, ইসলামী লেখক,গবেষক ও চিন্তক। তিনি ছিলেন দেশের একটি রত্ন। তার ইন্তেকালে দেশের মানুষ আজ একজন দরদি রাহবার, শীর্ষস্থানীয় মুরব্বি হারালো।

তার ইন্তেকালে দেশের ইলমাকাশে যে শূন্যস্থান সৃষ্টি হয়েছে তা কখনো পূরণ হওয়ার নয়।

আমি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং দোয়া করছি যে, আল্লাহ তাআলা যেন তার সকল ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ