শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

দেশীয় বন্দুকসহ দুর্গম চর থেকে ডাকাত গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরে স্থানীয়দের সহযোগিতায় ডাকাত দলের স্বক্রিয় সদস্য সাইফুল ইসলামকে দেশীয় বন্দুকসহ গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে ফুলছড়ি ইউনিয়নের খোলাবাড়ি গ্রামে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে এলাকাবাসী সাইফুলকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় স্থানীয়রা তার কাছ থেকে দেশীয় বন্দুক উদ্ধার করে এবং তাকে মারধরের পর ফুলছড়ি থানায় হস্তান্তর করে।

গ্রেফতারকৃত সাইফুল ইসলাম ফুলছড়ির খোলাবাড়ি গ্রামের মোহাম্মদ আলী ডাকাতের ছেলে।

পুলিশের তথ্য মতে, সাইফুল দীর্ঘদিন ধরে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গ্রেফতারের সময় মারধরের কারণে সাইফুল ইসলাম আহত হন। বর্তমানে তাকে চিকিৎসার জন্য ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফুলছড়ি থানার ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত সাইফুল ইসলাম একটি দুর্ধর্ষ ডাকাত দলের অন্যতম সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে, যার মধ্যে ফুলছড়ি থানায় একটি হত্যা মামলাও অন্তর্ভুক্ত।

ওসি হাফিজুর রহমান বলেন, সাইফুলের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকাবাসীর এমন সাহসী উদ্যোগ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ