বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ইমামকে রাজকীয় বিদায় এলাকাবাসীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাঁপাইনবাবগঞ্জে ৪১ বছর ইমামতির পর মাওলানা আশরাফ আলি (৭০) নামে এক ইমামকে লাখ টাকা হাদিয়া দিয়ে ফুল ছিটিয়ে রাজকীয়ভাবে বিদায় দিয়েছেন স্থানীয় মুসল্লিরা।

শুক্রবার(২৭ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের চকআলমপুর বেলপাড়া জামে মসজিদের এ ইমামকে জুমার নামাজ শেষে নানা আয়োজন ও রাজকীয় সংবর্ধনার মধ্য দিয়ে বিদায় দেওয়া হয়েছে।

তখন শেষবারের মতো উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর কাছে নিজের ভুল-ত্রুটির জন্য ক্ষমা চান তিনি। পরে মোটরসাইকেল শোভাযাত্রাসহ মাইক্রোবাসে করে নিজ গ্রামে ইমামের বাড়িতে তাকে নিয়ে যান এলাকাবাসীরা।

এর আগে মসজিদের বিদায়ী ইমাম মাওলানা আশরাফ আলিকে এলাকাবাসীর পক্ষ থেকে নগদ এক লাখ তিন হাজার টাকা ও ব্যবহারযোগ্য কিছু সরঞ্জাম তুলে দেন মুসল্লিরা। এছাড়াও শত শত মুসল্লির উপস্থিতিতে মাইক্রোবাসে ওঠানো হয় ইমামকে। সামনে-পেছনে মোটরসাইকেলের বহর নিয়ে বিভিন্ন স্লোগানে স্লোগানে ইমাম সাহেবকে তার নিজ বাড়িতে পৌঁছে দিয়ে আসা হয়।

স্থানীয় বাসিন্দারা বলেন, বেলপাড়া জামে মসজিদে ৪১ বছরের বেশি সময় ধরে ইমামতি করে আসছেন আশরাফ আলি। কোনো দিন কারও সঙ্গে খারাপ আচরণ করেননি। এমনকি কেউ কটু কথা বললেও উত্তর দেননি। এজন্য এলাকার মুসল্লিরা তাকে খুব ভালোবাসেন।

আব্দুল রহমান নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, আমার বাবাও তার কাছে কুরআন পড়তে শিখেছেন। আমি তার কাছে কুরআন এবং নামাজ আদায় করতে শিখেছি। তিনি এই এলাকার মানুষকে অনেক বিষয়ে শিক্ষা দিয়েছেন।

এমদাদুল ইসলাম নামে এক সাবেক ইউপি সদস্য বলেন, আমরা এই ইমামের কাছে অনেক সৎ আচরণ শিখেছি। তিনি রেগে গিয়ে কখনও কোনো কথা বলতেন না। এজন্য স্থানীয় বাসিন্দারা তাকে সম্মান করতেন।

বিদায়ী ইমাম মাওলানা আশরাফ বলেন, বিগত ৪১ বছর এই মসজিদে ইমামতি করে আসছি। মানুষ আমাকে এত ভালোবাসেন আগে বুঝে উঠতে পারিনি। আমি তাদের এত ভালোবাসায় সত্যিই মুগ্ধ।

চকলামপুর বেলপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন জুয়েল বলেন, আমরা এই ইমামের প্রতি কৃতজ্ঞ। তিনি আমাদেরকে অনেক কিছুই শিক্ষা দিয়েছেন। অনেকভাবেই তার কাছে বিভিন্ন বিষয়ে শিখেছি। আজ তাকে বিদায় দিতে হচ্ছে। এটা খুবই কষ্টের।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ