শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

কচুয়ায় খালুর কাছে ৯ বছরের ভাগ্নি ধর্ষিত, বিদেশে পালানোর সময় গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফারুক সায়েম, কচুয়া (চাঁদপুর) থেকে:

চাঁদপুরের কচুয়ায় ৯ বছরের এক শিশুকে জোর পূর্বক ধর্ষণের দায়ে সুমন (৩৮) কে গ্রেফতার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে কচুয়ার ৮ নং কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামে। ধর্ষক সুমন শাসনখোলা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। মামলা সূত্রে জানা যায়, ধর্ষিতা শিশুটি সবেমাত্র দ্বিতীয় শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দিয়েছে। শিশুটির মা সদ্য দুটি জমজ সন্তানের জন্ম দেয়। জমজ দুটি সন্তান নিয়ে ব্যস্ত থাকায় বার্ষিক পরীক্ষা শেষে তার মা তাকে খালার বাড়ি পাঠিয়ে দেয়। শিশুটির খালার বাড়ি কচুয়ার কাদলা ইউনিয়নের শাসনখোলা গ্রামে। গত (২৫ ডিসেম্বর) বুধবার সকালে শিশুটির খালা বাহিরে রান্না করছিল । তখন শিশুটি কম্বল মুড়ি দিয়ে মোবাইলে কার্টুন দেখতেছিল। এসময় তার খালু সুমন তাকে জড়িয়ে ধরে এবং মেরে ফেলার হুমকি দিয়ে তাকে জোর পূর্বক ধর্ষণ করে।

রান্নার কাজ শেষে খালা তাকে ভাত খেতে ডাকলে ধর্ষিতা ফারিয়া তার খালাকে সবকিছু খুলে বলেন।

তখন তার খালামনি তার পরনে থাকা সেলোয়ারের নিচের অংশ ভিজা দেখতে পান। এছাড়াও তার পরনে থাকা কামিজের বিভিন্ন জায়গায় বীর্যের দাগ দেখতে পান।

পরে গত (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার ধর্ষিতার খালা তার স্বামী সুমনকে আসামি করে কচুয়া থানায় এজাহার দায়ের করেন। কচুয়া থানার মামলা নং ১৯/১৮৯।

মামলার বিষয়টি জানতে পেরে ধর্ষক সুমন বিদেশে পালিয়ে যাওয়ার সময় কচুয়া থানার অফিসার ইনচার্জ এম এ হালিম এর তত্ত্বাবধানে এস আই রাশেদুজ্জামান তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার ভোর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম।

কচুয়া থানার ওসি এম এ হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষিতা শিশুটির খালা (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার এজহার দায়ের করার পর ধর্ষণকারী সুমন কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা ৯(১) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। তাকে আজ শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ