বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

শেরপুরে বাজার মনিটরিংয়ে টাস্কফোর্সের অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

শেরপুরে বাজার নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটির মাধ্যমে বিশেষ মনিটরিং অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের নয়ানী বাজার এলাকায় চাল, কাঁচাবাজার ও মনোহারির খুচরা ও পাইকারি বাজারে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।

ওই সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী আশিক বাহার, জেলা কৃষি বিপণন কর্মকর্তা ফাতেমা খাতুন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান, ছাত্র প্রতিনিধি মনিবুজ্জামানসহ জেলা টাস্কফোর্স কমিটির অন্যান্য কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে প্রতিটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন, মালামালের চালান পরীক্ষা করাসহ ব্যবসায়ীদের নানা বিষয়ে সচেতন ও সতর্ক করা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান বলেন, টাস্কফোর্স নিয়মিত বাজার মনিটরিং করতে অভিযান পরিচালনা করছে। বাজারে ঘুরে ঘুরে মূল্য তালিকা টানানো আছে কিনা, নিষিদ্ধ পলিথিন ব্যবহার হচ্ছে কিনা, পাটের বস্তা ঠিকমতো ব্যবহার হচ্ছে কি না, ওজন ঠিক আছে কি না- সেগুলো পরীক্ষা করা হয়েছে। ব্যবসায়ীদের সতর্ক করা হলো। পরবর্তীতে আইনের ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ