বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

কৃষক লীগ নেতা সেই কানুকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে হত্যাকাণ্ডের বিচার এবং কৃষক লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্রসমাজ’।

বুধবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বর্পূণ স্থান প্রদক্ষিণ শেষে চৌদ্দগ্রামের হায়দার শপিং কমপ্লেক্সের সামনে এ সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা বলেন, জুতার মালার ঘটনা নিয়ে আব্দুল হাই কানু দেশবিরোধী ষড়যন্ত্র শুরু হয়েছে। মুক্তিযোদ্ধার প্রেরণাকে কেন্দ্র করে ফায়দা নেওয়ার চেষ্টা করছেন কানু। তিনি হত্যাসহ ৯টি মামলার আসামি। এখনো প্রশাসন তাকে গ্রেফতার করছে না।

ফ্যাসিবাদবিরোধী ছাত্রসমাজের নেতাকর্মীরা বলেন, কানুর ঘটনাকে পুঁজি করে একটি মহল আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। ছাত্র-জনতা তা হতে দেবে না।

তারা বলেন, আওয়ামী লীগ রিকশা লীগ, আনসার লীগ হয়ে আসে। এবার এসেছে তারা কানু লীগ হয়ে।

উপদেষ্টাদের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, আপনারা ঘোষণা দিয়েছিলেন, জুলাই-আগস্টের ছাত্র হত্যার বিচার দ্রুত শেষ করবেন। আমরা এখনো কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখছি না। দ্রুত ফ্যাসিবাদীদের বিচারের কাজ শেষ করতে হবে।

প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আবদুল হাইয়ের গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়। একইসঙ্গে তাকে এলাকা ছাড়ার হুমকিও দেওয়া হয়েছে। এমন একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক লীগের সাবেক সহসভাপতি পদে আছেন বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানু। তিনি লুদিয়ারা গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধ আওয়ামী লীগ সরকারের আমলে এলাকাবাসীর ওপর নির্যাতনের অভিযোগ আছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই সমর্থককে বহিষ্কার করেছে জামায়াত। ঘটনার পরদিন বিবৃতি দিয়ে তাদের বহিষ্কার করা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ