বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ফেনীতে ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় আর‌এমহাট কে হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মুফতি আবদুল হান্নান।

জেলা আমীর বলেন, জামায়াত সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়।

তিনি বলেন, স্বৈরাচার হাসিনা ১৫ বছর রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করে রেখে এত অন্যায় করেছে যে তার সরকারের পতনের পর এক মিনিট‌ও টিকে থাকার সৎ সাহস দেখাতে পারেনি। লক্ষন সেনের মত পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে। প্রভুদের দেশে আশ্রয় নিয়ে এখন দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শেখ হাসিনা রিকশা লীগ, আনসার লীগ, সর্বশেষ ইস্কন ইস্যকে কেন্দ্র করে এ দেশে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাতে চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এরপরও তাদের ষড়যন্ত্র থেমে নেই।

ইউনিয়ন সভাপতি মো ওমর ফারুকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা নেছার উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আনম আবদুর রহিম ।

আরো বক্তব্য দেন- জেলা শুরা সদস্য ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোহাম্মদ মোস্তফা, সোনাগাজী উপজেলা আমীর এএস‌এম বদরুদ্দোজা, উপজেলা সেক্রেটারি বেলায়েত হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারিসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ