বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

দুর্গাপুরে শীতার্ত মানুষের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ডিসেম্বর) উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের পাহাড়ের পাদদেশ বিজয়পুর এলাকায় ১২০ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে এ বস্ত্র বিতরণ করা হয়।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের দুর্গাপুর উপজেলা প্রতিনিধি মাসউদুর রহমান ফকির বলেন, "মানবিক কাজ আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট লাঘব করাই আমাদের এই কার্যক্রমের উদ্দেশ্য।"

প্রতিটি প্যাকেজে একটি কম্বল, একটি শাল, ও একটি শীতের টুপি রয়েছে।

তিনি আরো বলেন  " যারা শীতে কষ্টে দিন পার করছে, তাদের সহায়তায় আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা ও মানবিক দায়িত্বের অংশ।

আমরা আশাবাদী, এবার যারা এই আয়োজন সফল করতে অনুদান দিয়েছেন তারা ভবিষ্যতেও এভাবে আস সুন্নাহ ফাউন্ডেশনের পাশে থাকবেন।

আর এই সহায়তা শীতার্ত মানুষের জীবনে কিছুটা স্বস্তি আনবে। সামনেও আমরা এমন কার্যক্রম অব্যাহত রাখব।"

আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- মাওলানা রফিকুল ইসলাম, আব্দুর রশিদ, আবদুল্লাহ আল মাসুম, মুফতি নূরে আলম, মুফতি জামাল উদ্দিন খান কারিমী, মাওলানা মুসলিম উদ্দিন, মোশাররফ হোসেনসহ প্রমূখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ