রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক মসজিদুল হারামে বিশেষ জুতার ব্যাগের ব্যবস্থা, মিলছে প্রবেশপথে

শেরপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে ট্রলি ও মোটরসাইকেল দুর্ঘটনায় জামাল উদ্দিন (৬২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার বিকেলে শেরপুর-ঝিনাইগাতী সড়কের আহাম্মদনগর বটতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল উদ্দিন জামালপুর জেলার সদর উপজেলার তেলিয়ানপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি ঘোড়া ব্যবসায়ী ছিলেন।

এ সময় গুরুতর আহত হন একই উপজেলার পাকুল্ল্যাহ উত্তর এলাকার আজাহারুলের ছেলে মজনু মিয়া (৩৬) ।

স্থানীয় এবং নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, বিকেলে  শেরপুর-ঝিনাইগাতী সড়কের আহাম্মদনগর বটতলা এলাকায় শ্যালোইঞ্জিন চালিত ট্রলিকে ওভারটেক করতে গিয়ে শেরপুরগামী একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। এ সময় মোটরসাইকেল চালক মজনু মিয়া ও আরোহী জামাল উদ্দিন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরোহী জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। নিহত ও আহত দুইজনই ঘোড়া ক্রয় ও বিক্রয়ের ব্যবসা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল আমিন বলেন, গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি আল আমিন বলেন, দুর্ঘটনার শিকার ট্রলি ও মোটরসাইকেল থানায় আটক করা হয়েছে। তবে ট্রলির চালক পালিয়ে গেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ