রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

পঞ্চগড়ের শীতার্ত মানুষের পাশে খিদমাতুল ইসলাম চ্যারিটেবল ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উত্তরবঙ্গে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং দিনাজপুরের দরিদ্র জনগোষ্ঠী চরম কষ্টে দিন কাটায়। এমন পরিস্থিতিতে খিদমাতুল ইসলাম চ্যারিটেবল ফাউন্ডেশন মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে। ২০ ডিসেম্বর শুক্রবার, সংগঠনটি পঞ্চগড় জেলায় ৫১টি দরিদ্র ও অসহায় পরিবারকে লেপ ও শীতবস্ত্র প্রদান করেছে।

খিদমাতুল ইসলাম চ্যারিটেবল ফাউন্ডেশনের প্রতিনিধি হাফেজ মাওলানা কাজী ইনজামামুল হক বলেন, "মানবিক কাজ আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট লাঘব করাই আমাদের এই কার্যক্রমের উদ্দেশ্য।"

ফাউন্ডেশনের আরেক প্রতিনিধি হাফেজ মাওলানা ইউসুফ বিন ইকবাল বলেন, "শীতের কষ্টে যারা দিন পার করছে, তাদের সহায়তায় আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা ও মানবিক দায়িত্বের অংশ। আমরা আশাবাদী, এবার যারা এই আয়োজন সফল করতে অনুদান দিয়েছেন তারা ভবিষ্যতেও এভাবে ফাউন্ডেশনের পাশে থাকবেন। আর এই সহায়তা শীতার্ত মানুষের জীবনে কিছুটা স্বস্তি আনবে। সামনেও আমরা এমন কার্যক্রম অব্যাহত রাখব।"

ফাউন্ডেশনের পক্ষ থেকে উক্ত আয়োজনে আরো উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠাকালীন সদস্য শাহাদাত হোসাইন আনান, হাফেজ মাওলানা হাসিবুল ইসলাম গাজী, হাফেজ মাওলানা ওসামা হাসান হুজাইফা ও মাওলানা হুজাইফা নাঈম।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগের প্রশংসা করেছেন। তাদের মতে, "এ ধরনের উদ্যোগ কেবল শীতার্ত মানুষের কষ্ট লাঘবই করে না, বরং মানবিকতার উজ্জ্বল উদাহরণ স্থাপন করে।" শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে স্থানীয় সচেতন নাগরিক ও উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খতমে নবুওয়ত মারকায বাংলাদেশ, পঞ্চগড় শাখার ব্যবস্থাপনায় এই কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়েছে। পরিষদের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের মানবিক উদ্যোগ আরও সম্প্রসারিত করার আশাবাদ ব্যক্ত করা হয়। মানবতার সেবায় এ ধরনের উদ্যোগ শীতার্ত মানুষের জীবনে সামান্য হলেও স্বস্তি ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ