বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ইজতেমা মাঠে হামলাকারী সাদপন্থীদের বিচার দাবিতে চান্দিনায় স্মরণকালের বৃহৎ বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তানযিল হাছান, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি:

গত ১৮ ডিসেম্বর গভীর রাতে বিশ্ব ইজতেমা ময়দানে ঘুমন্ত মুসল্লিদের ওপর হামলা, হত্যা ও ইজতেমা মাঠ দখলের পাঁয়তারা এবং সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে কুমিল্লার চান্দিনায় স্মরণকালের বৃহৎ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে কুমিল্লার চান্দিনা উপজেলার "উলামা-মাশায়েখ ও সাধারণ জনগণ, চান্দিনা উপজেলা" এর ব্যনারে মোকামবাড়ি শাহী ঈদগাহ মাঠের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার ও চান্দিনা থানার অফিসার ইনচার্জ বরাবর ৫ টি দাবী উল্লেখ করে স্মারকলিপি প্রদান করেন।

দারুল উলূম চান্দিনার মুহতামিম ও চান্দিনা থানা কওমি মাদরাসা সংগঠনের সিনিয়র সহ-সভাপতি, মুফতী কেফায়েতুল্লাহ নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য পেশ করেন কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের সহ সাধারণ সম্পাদক মাওলানা দ্বীন মোহাম্মদ আশরাফ।

ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন চান্দিনা থানা কওমি মাদ্রাসা সংগঠনের সেক্রেটারি মুফতি ফয়জুল্লাহ, আশরা মাদরাসার মুহতামিম মুফতি ইয়াহইয়া রাশেদ কাসেমী, দারুল উলূম সাতবাড়িয়ার মুহতামিম মুফতি এনামুল হক‌, মুফতী মতিউর রহমান ফরায়েজী, মুফতি এমদাদুল্লাহ, দারুল উলূম সাতবাড়িয়ার শিক্ষক মুফতি তানযিল হাসান, মুফতী জাকির সালেহ আরমানী, চান্দিনা তাবলীগ মারকাজের জিম্মাদার- ভাই ওমর ফারুক, ভাই আল আমিন এবং চান্দিনার শীর্ষ ওলামায়ে কেরাম ও আলমী শূরার তাবলীগের জিম্মাদারগণ।

সমাবেশে বক্তারা বলেন, চান্দিনা উপজেলার সকল মসজিদে সাদ পন্থিদের কার্যক্রম বন্ধ করতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাদ পন্থি ডা.কায়সারসহ সাদের অনুসারী সকল কে অবিলম্বে গ্রেফতার ও অপসারণ করতে হবে। এছাড়াও তাবলীগের নামে লেবাসধারী সাদপন্থী এতাতীদের ষড়যন্ত্রের পূর্বের ইতিহাস তুলে ধরে তাওহীদী জনতাকে ঐক্যবদ্ধ হয়ে এধরনের অপচেষ্টা রুখে দিতে উদাত্ত আহবান জানান।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ