বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

কিশোরগঞ্জে উপদেষ্টা ফাউজুল কবীরের সঙ্গে ছাত্রনেতাদের সৌজন্যে সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জ শহর প্রতিনিধি

অন্তর্বর্তী সরকারের সড়ক,জনপদ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবীরের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ১১টায় তিনি ট্রেনযোগে কিশোরগঞ্জ রেল স্টেশনে নামেন। সেই সময়  ছাত্র-জনতা অভ্যর্থনা  জানিয়ে স্লোগান দেয় " ক্ষমতা না, জনতা! জনতা, জনতা"। পরবর্তী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার জুলাই গণ-অভ্যুত্থানে সহযোদ্ধাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

শনিবার কিশোরগঞ্জ হাওড়ে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক পরিদর্শন করেন জ্বালানি উপদেষ্টা।

তিনি বলেন, কিশোরগঞ্জের হাওরে অলওয়েদার সড়ক নির্মাণের ফলে সৃষ্ট সমস্যা সমাধানে কাজ করছে সরকার। হাওরের উপজেলার সঙ্গে একদিকে কিশোরগঞ্জ জেলা সদরের সংযোগ এবং সিলেটের সঙ্গে সংযোগ অগ্রাধিকার ভিত্তিতে দেখা হবে। এখন থেকে অন্তবর্তীকালীন সরকার ঢাকায় বসে কোন পরিকল্পনা করবে না। মানুষের সঙ্গে কথা বলে মানুষ যেটা চায়, মানুষের যেটা প্রয়োজন আমরা সেটাই করবো।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ