বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

নড়াইলে নবীন-প্রবীণ কবিদের কবিতা পাঠের আসর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নড়াইল প্রতিনিধি

নড়াইলে নবীন-প্রবীণ কবিদের অংশগ্রহণে বিজয় উৎসব ও শীতকালীন কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। ‘কথা সাহিত্য পরিষদ’র উদ্যোগে শুক্রবার বিকেলে শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল মিলনায়তনে এ আসর হয়।

কথা সাহিত্যের প্রতিষ্ঠাতা সাংবাদিক ফরহাদ খানের সঞ্চালনায় ও অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক প্রবীণ কবি আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে নবীন-প্রবীণ কবিরা আবৃত্তি করেন।

আবৃত্তিতে অংশগ্রহণ করেন- গায়ের কবি বিপুল বিশ্বাস, নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক কবি উজির আলী, বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) স্কুলের প্রধান শিক্ষক ইউনুস শেখ, এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর কবি ও চিত্রশিল্পী তন্দ্রা মুখার্জি, কবি আমিনুল ইসলাম কাইয়ূম, ইসলামাবাদ দাখিল মাদরাসার শিক্ষক কবি টিপু সুলতান, চন্দ্রকথা সাহিত্য পত্রিকার প্রকাশক ও সম্পাদক কবি সবুজ সুলতান, পিবিএম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কবি মিজানুর রহমান, কবি সৈয়দা তরিকা সুলতানা লতা, চন্দ্রকথা পত্রিকার সাহিত্য সম্পাদক স্কুল শিক্ষক অনুমিতা জয়া, মিতা খাতুন, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নুসরাত আক্তার তিতলী, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ জারিফ এবং শিশু শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া উজমা।

এদিকে, ‘কথা সাহিত্য পরিষদ’র পক্ষ থেকে বাংলাদেশ তরুণ লেখক পরিষদ নড়াইল জেলা শাখার নবনির্বাচিত সভাপতি সৈয়দা তরিকা সুলতানা লতা ও সাধারণ সম্পাদক কবি মিজানুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ