রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক

টাঙ্গাইলে পিকআপচায় প্রাণ গেল ইমাম-মুয়াজ্জিনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টাঙ্গাইলের মধুপুরে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে এক ইমাম ও এক মুয়াজ্জিন নিহত হয়েছেন। বুধবার ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার বড়বাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— শেরপুরের ইমাম হাফেজ হাবিবুর রহমান ও টাঙ্গাইলের নাগরপুরের হাফেজ হাসান শিরাজী মুয়াজ্জিন।

পুলিশ জানায়, ভোরে মোটরসাইকেলে করে হাফেজ হাবিবুর ও হাফেজ হাসান মাদরাসায় যাচ্ছিলেন। এ সময় তারা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাবিবুর ও হাসান নিহত হন।

এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ