বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

পাঁচবিবি সীমান্তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বৃদ্ধার লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে সীমান্ত পিলারের পাশ থেকে শ্যামচরণ পাহান (৬২) নামে এক নৃ-গোষ্ঠী বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের তাজপুর এলাকার সীমান্ত ২৭৮ মেইন পিলারের ৪৭ সাব-পিলারের পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধা উপজেলার তাজপুর গ্রামের মৃত জিতু পাহানের ছেলে । খবর পেয়ে বিজিবি,পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থলে ছুটে যান।

স্থানীয় ও পরিবার সূত্র জানা যায়, দীর্ঘদিন যাবত শ্যামচরনের মাথায় গন্ডগোল থাকায় পরিবারের লোকজন তাকে প্রায়ই শিকলবন্দী করে রাখত। সোমবার রাতের খাবার খেয়ে ঘরে ঘুমাতে যায়। কখন সে বাড়ির বাইরে চলে গেছে- কেউ বলতে পারে না। মঙ্গলবার সকালে স্থানীয় কৃষক মাঠে কাজ করতে গিয়ে আলুর ক্ষেতে তার লাশ দেখতে পায়।

পাঁচবিবি থানার ওসি কাওছার আলী বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ