বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

রাণীনগরে জব্দ বীজ কৃষকের মাঝে বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে জব্দ করা কৃষি প্রণোদনার বীজ কৃষকদের মাঝে আবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আটটি ইউনিয়নের ৮০ জন প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বোরো মৌসুমের জন্য হাইব্রিড ধান বীজ ও ভুট্টার বীজ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক জানান, বিভিন্ন সময় বিভিন্ন মৌসুমের জন্য উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার ধান ও ভুট্টা বীজ বিতরণ করা হয়। সেই বিতরণকৃত বীজ কিছু অসাধু কৃষকদের লোভ দেখিয়ে তাদের কাছ থেকে উপজেলার চকমুনু গ্রামের বীজ ব্যবসায়ী হাফিজুর রহমান (৪৫) ক্রয় করে মজুত করেছেন।

কৃষি অফিস থেকে প্রাপ্ত এমন গোপন সংবাদেরভিত্তিতে গত ১০ ডিসেম্বর চকমুনু এলাকায় অভিযান পরিচালনা করে রাস্তার পাশ থেকে হাইব্রীড ধান ও ভুট্টা বীজ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার শেখ নওশাদ হাসান বীজ ক্রেতা হাফিজুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। আর জব্দ বীজ নিষ্পত্তির জন্য কৃষি অফিসের কাছে হস্তান্তর করেন। সেই জব্দ বীজ আবার উপজেলার আটটি ইউনিয়ন থেকে প্রান্তিক পর্যায়ের কৃষকদের তালিকা করে ৭৭ জন কৃষককে দুই কেজি করে হাইব্রিড ধান বীজ ও ৩ জন কৃষককে ভুট্টার বীজ প্রদান করা হয়েছে।

বীজ বিতরণের সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক, মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফি ফায়সাল তালুকদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, সোনালী ব্যাংক টিটিডিসি শাখার ম্যানেজার মামুনুর রশিদ তালুকদার প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ