বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

মাদারীপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো পাঁচ শতাধিক মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদারীপুর প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো মাদারীপুরের প্রায় পাঁচ শতাধিক অসহায় পরিবার। মঙ্গলবার সকাল ১০টায় ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা ‘আশা’-এর উদ্যোগে মাদারীপুরের চরমুগরিয়ায় সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে ক্যাম্পের উদ্বোধন করেন মাদারীপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ হাবিবুল আলম।

জানা যায়, দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা, বিভিন্ন রোগের পরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়। এসময় প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ চিকিৎসা সেবা পেয়ে খুশি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া ফেরদৌস, আশার জেলা প্রধান মো. সোহেল আহমেদ, আশা সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাজ্জাক আহমেদ সৌরভ।

সভায় সভাপতিত্ব করেন আশার আঞ্চলিক ম্যানেজার এমদাদ হোসেন। পরিচালনা করেন ব্রাঞ্চ ম্যানেজার মো. হুমায়ুন কবির।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ