বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

বরিশালে আ.লীগ ভেবে নাগরিক কমিটির নেতাকর্মীদের ওপর হামলা, আহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশাল ব্যুরো

আওয়ামী লীগ ভেবে বরিশাল মহানগর নাগরিক কমিটির ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে কৃষক ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোহেল চত্বরস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সভা সমাবেশ চলাকালে আওয়ামী লীগ মনে করে এই হামলা চালানো হয়। এতে আহত হন ৪ জন। এ ঘটনায় বিচারের দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে নাগরিক কমিটি।

আহতরা হলেন- নবগ্রাম রোডের রুমানা বেগম,  হাঞ্জালা মৃধা, নবগ্রাম রোডের মেহেদী হাসান, সদর রোডের ডা. মাহমুদা মিতু।

কেন্দ্রীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আহত ডা. মাহমুদা মিতু জানান, তারা বিজয় দিবসের শান্তিপূর্ণ কর্মসূচি করছিলেন। এ সময় কৃষক ও যুবদলের নেতাকর্মীরা এসে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের মধ্যে একজন যুবদলের আখতারুজ্জামান শাওনকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি তার। এ সময় ব্যানার ছিঁড়ে ফেলে চেয়ার ভাঙচুর করেন তারা।

তার দাবি, সভা করার অনুমতিপত্র দেখালেও তারা থামেননি। হামলার ঘটনায় আহত চারজন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, অভিযোগ শুনেছেন। লিখিত পেলে তারা বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ পদক্ষেপ নেবেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ