রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা বুলডোজার আতঙ্কে পানির দামে জমি বিক্রি করছেন আসামের মুসলিমরা! আফগান নারীদের নাম নিয়ে আলোচিত প্রতিবেদনের ব্যাখ্যা দিলেন সাংবাদিক

বিজয় দিবস উপলক্ষে নবাবগঞ্জে মুক্তিযোদ্ধো পরিবারের মাঝে সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী, নবাবগঞ্জ

দিনাজপুরের নবাবগঞ্জে ১৬ ডিসেম্বর ৫৪ তম  মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা পরিবারের মাঝে সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ই ডিসেম্বর) সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন  বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আরিফুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, উপজেলা জামায়াত ইসলামের আমির নজরুল ইসলাম,  ২ নং বিনোদ নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ফতেহ  প্রমুখ।

এর আগে নবাবগঞ্জ কেন্দ্রীয় স্মৃতি সৌধে সূর্যদ্বয়ের সাথে সাথে পুস্প অর্পনের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযাদ্ধা সংসদ, পুলিশ, বৈষ্যম্যবিরাধী আদালনের শিক্ষার্থী, প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারী দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ