বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

বগুড়ায় ১ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে শীর্তাত ১ হাজার পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় সদরের মাটিডালি স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলার বিভিন্ন এলাকার ১ হাজার পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন বগুড়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম গফুর।

তিনি বলেন, অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে শুধু বিএনপি নয়, সমাজের বিত্তশালীদেরও শীতার্তদের পাশে দাঁড়াতে হবে। তাহলেই মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের সঙ্গে থাকুন, জনগণকে পাশে রাখুন। তার পক্ষ থেকেই বগুড়ায় গরিব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হচ্ছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এতে উপস্থিত ছিলেন- বগুড়া জেলা কৃষকদলের সাবেক সভাপতি ফার্মার রফিকুল ইসলাম, বগুড়া শহর যুবদলের সাবেক সভাপতি ইনছান আলী শেখ, ছাত্রনেতা সেলিম রানা, বিএনপি নেতা মতিউর রহমান শিখন, বাবুল আহম্মেদ, আলমগীর হোসেন, আব্দুল করিম, খোকন শেখ, শাহীন আশরাফ, মোহাম্মাদ আলমগীর হোসেন, দুলাল প্রাং, সাগর, মজিবর প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ