বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

পাহাড়ের লাল মাটি কাটার দায়ে যুবকের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পাহাড়ের লাল মাটি কাটার দায়ে ফারুক হোসেন (৪০) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস। শনিবার দুপুরে তাকে এ কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ফারুক উপজেলার গৌরিশ্বর গ্রামের বেলাল হোসেনের ছেলে।

উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গৌরিশ্বর মৌজায় ফকির বাড়ি নিয়ম-নীতির তোয়াক্কা না করে বনবিভাগের জায়গার মাটি কেটে আসছেন। এমন কি প্রশাসনকে নানাভাবে কটূক্তি করেন তিনি। পরে বিষয়টি উপজেলা প্রশাসন জানতে পেরে তাকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস জানান, পাহাড়ের লালমাটি কাটার দায়ে তাকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ