বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা দফতরির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মৌলভীবাজার জেলা প্রতিনিধি

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে এক মাদরাসা দফতরির মৃত্যু হয়েছে। তার নাম মুহিবুর রহমান (২০)

শুক্রবার (৮ নভেম্বর) বিকেল ৫টায় সদর উপজেলার কনকপুরে এ ঘটনা ঘটে। সে উপজেলার রায়পুর জামেয়া ইসলামিয়া টাইটেল মাদরাসার দফতরি ছিল।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে মাদরাসার দ্বিতীয় তলার ছাদে অসতর্কতাবশত বিদ্যুতের মেইন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হন মুহিব। ঘটনার পর তারা ছাদে গিয়ে দেখেন মুহিবুরের নিথর দেহ পড়ে আছে। পরে কর্তৃপক্ষ ফোন করে ঘটনাটি পুলিশকে জানান।

মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মাদরাসার ছাদের উপরে বিদ্যুতের মেইন লাইনে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান মুহিব।

এনএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ