বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা

ফেনীর ছাত্রলীগ নেতা  কুমিল্লায় গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফেনী প্রতিনিধি

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ (নিষিদ্ধ ঘোষিত) সভাপতি হাবিবুর রহমান শিপনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং থানা-পুলিশ তাকে গ্রেফতার করে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, গত ৪ আগস্ট বুড়িচং থানার নিমশার এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার মামলা তদন্তে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান শিপনের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। গোপন সংবাদে পুলিশ তাকে আটক করে মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

শিপনের গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর গ্রামে। তিনি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার টেকনোলজি বিভাগের (২০১৮-১৯) সেশনের শিক্ষার্থী। ২০২২ সাল থেকে শিপন ফেনী পলিটেকনিক ছাত্রলীগ শাখার সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ