বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা

শায়খ ইলিয়াস গুম্মানের সাথে সাক্ষাতের সময়সূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হাসান সাকিব
বিশেষ প্রতিনিধি

সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছেন পাকিস্তানের প্রসিদ্ধ আলেম ও ইসলামিক স্কলার, প্রখ্যাত দাঈ শায়খ ইলিয়াস গুম্মান।

এ সফরে তিনি বৃহস্পতি ও শুক্রবার চট্রগ্রামের জিরি মাদরাসার দুইদিন ব্যাপী বার্ষিক সভায় আলোচনা পেশ করেন। এছাড়া তিনি দেশের বিভিন্ন মাদরাসা পরিদর্শন করবেন।

এক নজরে শায়খ ইলিয়াস গুম্মানের সফরসূচি-

জানা যায়, আগামী ১১ নভেম্বর ঢাকার কেরাণীগঞ্জের সিরাজনগরে আল-মারকাজুল ইসলামীর একাডেমিক সিটিতে দিনব্যাপী উন্মুক্ত আলোচনা, সাক্ষাৎ ও দরস প্রদান করবেন।

ঐদিন বাদ জোহর উলামা-তলাবাদের জন্য তিনি বিশেষ ভাষণ ও বাদ মাগরিব উন্মুক্ত দরস প্রদান করবেন।

১২ নভেম্বর সকালে ঢাকায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের “ইমামে আযম” কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

১২ নভেম্বর বিকালে আল-মারকাজুল ইসলামীর আয়োজনে মানিকগঞ্জের জামিয়া আবু হুরাইরা রা. এ অবস্থান করবেন।

১৪ নভেম্বর নড়াইলের আন-নূর কমপ্লেক্সে উলামা-তলাবাদের উদ্দেশে আলোচনা করবেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ