বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা

ইভটিজিং সহ্য করতে না পেরে মাদরাসাছাত্রীর আত্মহত্যা, যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

লক্ষীপুরে অষ্টম শ্রেণির ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনার দায়ে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শুক্রবার রাত ৮টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জের রসুলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জমিদারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ওমর ওরফে রাহিম (২০) লক্ষীপুরের কমলনগর থানার চরলরেন্স ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরলরেন্স গ্রামের হায়দারগঞ্জিয়গো বাড়ির জাকের হেসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। তিনি বলেন, মামলার ভিকটিম স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। বাবা প্রবাসে থাকায় মায়ের সাথে বাড়িতে থেকে সে পড়া লেখা করত । ভিকটিম মাদরাসায় যাওয়া-আসার পথে প্রতিনিয়ত ওমর ওরফে রাহিম তাকে উত্ত্যক্ত ও প্রেম নিবেদন করত। এছাড়াও ভিকটিমের সাথে তার শারীরিক সম্পর্ক হয়েছে বলে এলাকায় অপপ্রচার চালায়। এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য আসামিকে সতর্ক করলে পরবর্তীতে সে আরও ক্ষিপ্ত হয়ে বেপরোয়া আচরণ শুরু করে। একপর্যায়ে ভিকটিমকে হুমকি প্রদান করা শুরু করে। ভিকটিম আসামির এ ধরনের কার্যকলাপ সহ্য করতে না পেরে অপমানিত হয়ে রাগে-ক্ষোভে তার নিজ হাতে একটি চিরকুট লিখে গত ২৩ আগস্ট দুপুরে। এরপর নিজ বসতঘরে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে লক্ষ্মীপুরের কমলনগর থানায় মামলা করেন। 

সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ আরও বলেন, আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামিকে গোপন সংবাদে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কমলনগর থানায় হস্তান্তর করা হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ