বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা

হিলিতে মাদকসহ আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সীমান্তবর্তী হাকিমপুর হিলিতে পুলিশের অভিযানে ২৯৫ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। 

আটকরা হলেন- বাসচালক সোহেল রানা (৩৮), সুপারভাইজার রবিউল ইসলাম (৩৪) এবং হেলপার রুহুল আমিন (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদে হাকিমপুর পৌরসভা এলাকায় হিলি-জয়পুরহাট আঞ্চলিক সড়কে সামি পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের স্টাফদের ব্যবহৃত একটি ট্রাভেল ব্যাগ থেকে ২৯৫ পিস  এ্যাম্পল উদ্ধার করা হয়। 

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা বলেন, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে। 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ