বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা

নবাবগঞ্জে ট্রিপল হত্যা মামলায় কবর থেকে লাশ উত্তোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আর কে ওসমান আলী
নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জ থানায় করা ট্রিপল হত্যা মামলায় লাশ  দাফনের ২ বছর সাত মাস আটদিন পর কবর থেকে লাশ তোলা হয়েছে। নবাবগঞ্জ থানা পুলিশ লাশ তুলে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

বৃহস্পতিবার(৭ নভেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের উপস্থিতিতে নবাবগঞ্জ থানার এসআই শাহিনুর ইসলাম(সাহিন) সহ সঙ্গী ফোর্স উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম, নারায়ণপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে কিবরিয়া ইসলাম ও কাঁচদহ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেনের লাশ কবরস্থান থেকে উত্তোলন করেন।

মামলায় উল্লেখ করা হয়, ২২ সাল ৩০ মার্চ রাত সোয়া ১২টার দিকে তাঁরা উপজেলার বিনোদনগর ইউনিয়নে নবাবগঞ্জ-কাঁচদহ পাকা সড়কে কৃষ্ণপুর এলাকায় শাহিনুর রহমানের নেতৃত্বে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকেন। রিমন, কিবরিয়া ও সাব্বিরের মৃত্যু নিশ্চিত করার পর আসামিরা তাঁদের লাশ রাস্তার পাশে ফেলে চলে যান। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নিহতের পরিবার ওই তিনজনের লাশ শনাক্ত করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, গ্রামবসীর উপস্থিতিতে ট্রিপল মাডারের লাশ উত্তলন করা হয়েছে। ময়না তদন্ত শেষে পুনরায় লাশ দাফন করা হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ