রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দিনাজপুরে ১৩ ডিসেম্বর খতমে নবুওয়ত সম্মেলন, প্রস্তুতি সভা সফর শেষে পাকিস্তান ফিরে গেলেন মাওলানা হানিফ জালান্ধরি ইফার ৬৯ একর বেদখলি জমি ১৫ দিনের মধ্যে উদ্ধারের সুপারিশ খিদমাহ হাসপাতালে হজযাত্রীদের জন্য বিশেষ ছাড় দলীয় স্বার্থের কারণে সংস্কার ও বিচার নিশ্চিত হয়নি: পীর সাহেব চরমোনাই ৭ দলীয় ঐক্য না হলে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নেবে খেলাফত আন্দোলন গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে সহযোগিতা নয়: আমিরে মজলিস ‘ইসলামি আদর্শে উজ্জীবিত হয়ে যোগ্য নেতৃত্ব গড়তে হবে’ মাওলানা ফজলুর রহমানের বাড়ি সিলগালায় ক্ষুব্ধ মুফতি তাকী উসমানী বিশ্বজুড়ে আলোচনায় 'রিজালুল ফজর', বাড়ছে জনপ্রিয়তা

নড়াইলে ইসলামি চক্ষু হাসপাতালে ৮০ টাকার বিনিময়ে চিকিৎসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরহাদ খান, নড়াইল প্রতিনিধি:

নড়াইলে ইসলামি চক্ষু হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে শহরের রুপগঞ্জ এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে  আলোচনা সভা, দোয়া মাহফিল ও রোগী দেখা কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু। প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ আই হসপিটালের চক্ষুরোগ বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডাক্তার সোহেল মাহমুদ।

বিশেষ অতিথির বক্তৃতা করেন-নড়াইল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা ওবায়দুল্লাহ কায়সার, ইসলামি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সরোয়ার হোসেন, নড়াইল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ, হাসপাতালের চেয়ারম্যান আবু কাওসার, ডাক্তার আরাফাত হোসেন, ডাক্তার মাহমুদুল হাসানসহ অনেকে। ৮০ টাকার বিনিময়ে রোগীরা এখানে নিয়মিত চিকিৎসক দেখাতে পারবেন। উন্নতমানের যন্ত্রপাতি দিয়ে রোগ নির্ণয়সহ চিকিৎসাসেবা দেয়া হবে হাসপাতালটিতে। এখানে ১০টি বেড রয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ