বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা

সাফারি পার্কে নীলগাই পরিবারে নতুন অতিথি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুর (উত্তর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে  নীলগাই পরিবারে নতুন অতিথির আগমন। নীল গাই পরিবারটিতে একটি নতুন শাবকের জন্ম হয়েছে। শাবকটি মাদি নাকি পুরুষ সেটি নিশ্চিত করতে পারেনি পার্ক কর্তৃপক্ষ। গত ১০ অক্টোবর দুপুরে শাবকটির জন্ম হয়। ছোট্ট শাবকের নিরাপত্তার কথা বিবেচনায় পার্ক কর্তৃপক্ষ শাবক জন্মের বিষয়টি এত দিন গণমাধ্যম জানাননি।

বুধবার সকালে নীলগাই শাবক জন্ম দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বনসংরক্ষক রফিকুল ইসলাম।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, গত ১০ অক্টোবর দুপুরে নীলগাইয়ের জন্ম নেওয়া শাবককে দেখতে পায় পার্ক কর্তৃপক্ষ। নীলগাই শাবকসহ পার্কের নির্দিষ্ট বেষ্টনীতে খাবার খেতে আসে। জন্ম নেওয়া শাবক ও মায়ের বিশেষ নজরদারি করছে। পার্কের নির্দিষ্ট বেষ্টনীতে মায়ের সঙ্গে ছোটাছুটি লাফালাফি করে সময় পার করতে দেখা যায়।

তিনি আরও বলেন, জন্ম নেওয়া শাবকটি পুরোপুরি সুস্থ রয়েছে।  নতুন শাবক নিয়ে পার্কে নীলগাইয়ের সংখ্যা দাঁড়াল ১০টিতে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ