বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা

গাইবান্ধায় ব্যাংকের ভেতরেই গ্রাহকের টাকা চুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সোনালী ব্যাংকে সেবা নিতে আসা এক বৃদ্ধ গ্রাহকের ৯৩ হাজার টাকা চুরি করে নিয়ে পালিয়েছেন দুই চোর। দিনে-দুপুরে ব্যাংকের ভেতরেই ওই টাকা চুরি হয়। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম। এর আগে একই দিন বেলা ১১টার দিকে গাইবান্ধার সোনালী ব্যাংক মেইন ব্রাঞ্চে এই চুরির ঘটনা ঘটে।

টাকা চুরি যাওয়া ওই বৃদ্ধ গ্রাহকের নাম সামাদ মিয়া। তিনি সদর উপজেলা রাধাকৃষ্ণপুর এলাকার বোয়ালি ইউনিয়নের মৃত তবারক মিয়ার ছেলে।

সামাদ মিয়া বলেন, আমি বিএডিসির তালিকাভুক্ত একজন বীজ ডিলার। সকালে বীজ উত্তোলনের জন্য সোনালী ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনার পর সোনালী ব্যাংক কর্তৃপক্ষ তাকে জিডি করার পরামর্শ দেন বলেও জানান তিনি।

ব্যাংকের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে দেখা যায়, ব্যাংকের ভেতরে এক নম্বর কাউন্টারে টাকা জমা দেওয়ার জন্য টাকা বের করে গ্লাসের সামনের টেবিলে রাখেন। এসময় তার পাশে শার্ট-প্যান্ট পরিহিত দুই ব্যাক্তি ঘুরঘুর করছিলেন। তাদের একজনের হাতে ফাইল ছিল। পরে সুযোগ বুঝে ওই দুইজনের একজন নিজের পকেট থেকে ১০ টাকার একটি নোট মেঝেতে ফেলে দিয়ে পা দিয়ে টাকাওয়ালা বৃদ্ধের পায়ের কাছে ঠেলে দেয় এবং বৃদ্ধকে টাকা পড়েছে বলে জানায়। বৃদ্ধ মেঝে থেকে টাকা তোলার জন্য নিচু হলে কাউন্টারের সামনের টেবিলে রাখা ৯৩ হাজার টাকা সেই সুযোগে নিয়ে পালায় ওই দুই চোর। পরে তারা বিষয়টি ব্যাংকে সংশ্লিষ্টদের জানালে তারা পুলিশে খবর দেয়।

সোনালী ব্যাংক গাইবান্ধা শাখার এ্যাসিস্টেন্ট ম্যানেজার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি দুঃখজনক। গ্রাহকদের যেমন সতর্ক হতে হবে। তেমনি আমাদেরও আরো সতর্ক হতে হবে। তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আমরা পুলিশকে অবগত করেছি। তারা এসে ভিডিও ফুটেজ নিয়ে গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, ব্যাংকে পুলিশ অফিসারকে পাঠানো হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে ব্যাংকের ভেতরে ক্যাশ কাউন্টারের সামনে থেকে টাকা চুরির ঘটনাটি ঘটেছে এবং এ বিষয়টি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আমরা তদন্তসহ চোরদের ধরতে কাজ করছি। বেশ কিছু জায়গায় ভিডিওটি পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানান ওসি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ