বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা

‘পদক্ষেপ’র বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জ শহর প্রতিনিধি  

সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পদক্ষেপ’ এর আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১১ টায় কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণে এ ক্যাম্পেইনের আয়োজন করে সংগঠনটি।

সংগঠনটির অন্যতম উপদেষ্টা আশরাফ আলী সোহান বলেন,  সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশে দাঁড়ানোর জন্যই ‘পদক্ষেপ’ প্রতিষ্ঠিত করা হয়েছে। রক্তদান, বৃক্ষরোপণ, ছাত্রদের পড়ালেখায় সহায়তা, ছিন্নমূল নিয়ে কাজ করাই ‘পদক্ষেপ’ এর অন্যতম উদ্যেশ্য।

এসময় আহবায়ক জহিরুল ইসলাম আরিফের ব্যবস্থাপনায় ক্যাম্পেইন পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক সাদিক আহমাদ, সদস্য সচিব সোহানুর রহমান সোহান, সদস্য আতিকুর রহমান মুজাহিদ, মুজাহিদুল হক নৌশেল, মোহাম্মদ জিসান, কাউছার আহমাদ প্রমূখ।

এ ক্যাম্পেইনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের রক্তদানে উৎসাহ প্রদান করা হয়। সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত প্রায় এক হাজার ছাত্র-নাগরিকের রক্তের গ্রুপ নির্ণয় করে সংগঠনটি। 

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা মুফতি জোবায়ের আহমাদ ও মাওলানা ওয়ালিউল্লাহ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ