বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

কাদের মির্জার সহচর পিচ্চি মাসুদ গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে হত্যা, অস্ত্র, ডাকাতিসহ ২১ মামলার পলাতক আসামি আনোয়ার হোসেন ওরফে পিচ্চি মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, রবিবার রাতে উপজেলার মুছাপুর ইউনিয়ন থেকে একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।   

গ্রেপ্তারকৃত মাসুদ ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তবারক আলী ভূঞা বাড়ির আবুল খায়েরের ছেলে এবং বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জার ঘনিষ্ঠ সহচর ছিলেন। তার বিরুদ্ধে ৫টি ডাকাতি, ১টি খুনসহ ডাকাতি, ৩টি মাদক, ১টি পুলিশ আক্রান্ত, ২টি অন্যান্য মোট ২১টি মামলা রয়েছে। 

জানা যায়, কোম্পানীগঞ্জে কাদের মির্জার হেলমেট বাহিনীর অন্যতম সদস্য ছিল পিচ্চি মাসুদ। সে প্রকাশ্যে কোমরে পিস্তল নিয়ে চলত। কাদের মির্জার প্রশয়ে সে এলাকায় খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ ত্রাসের রাজত্ব কায়েম করে। জনশ্রুতি রয়েছে কাদের মির্জা তার থেকে ডাকাতির টাকার ভাগ পেত। ২০২১ সালে পিচ্চি মাসুদ অস্ত্র হাতে গুলি করার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছিল।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, পিচ্চি মাসুদকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে পাঠানো হয়েছে।  এ ছাড়াও তার বিরুদ্ধে ২১ মামলা রয়েছে বলে জানা যায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ